মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name / ১৩৮১ Time View
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ

 সাদ্দাম উদ্দীন রাজ-নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে শেখর সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান-এর “নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ” গ্রন্থের প্রকাশনা মোড়ক উন্মোচন হয়েছে। স্থানীয় তিনটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন আদর্শ ছাত্র সংঘ, কিশোর উদয়ন স্টার ক্লাব ও দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (১মার্চ) বিকেলে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জা নগর এলাকার মধ্যপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান হয়। নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসাইন মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎ, নিষ্ঠাবান ও নির্ভীক কলম সৈনিক গণমানুষের প্রিয় ও দেশের বহুল প্রচারিত স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন-এর সিইও আব্দুল হাই সিদ্দিকী। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর উদয়ন স্টার ক্লাব এর সভাপতি মো: রাসেল খন্দকার, আদর্শ ছাত্র সংঘ এর সভাপতি মোজাম্মেল হক ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক সোলাইমান প্রধান, প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন ভূঁইয়া কাউসার, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, জাগরণী পাঠাগারের প্রতিষ্ঠাতা মাওলানা ডা অছিউদ্দীন আহমদ, সাজ্জাদ হোসেন কাঞ্চন, খোরশেদ আলম, সাংবাদিক এসএম শরীফ, রবিন গাজী, তোফাজ্জল হোসেন, সুমন সালাউদ্দিন, খন্দকার তমাল শামীম প্রমূখ। নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে দেশবরেণ্য কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বহুগুণে গুণান্বিত নরসিংদীবাসির অহংকার ‘আদর্শ ছাত্র সংঘ’-এর সাবেক সভাপতি, দক্ষিণ মীর্জানগর জনকল্যাণ ফাউন্ডেশন-এর সভাপতি, নরসিংদীর শেখর সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক এই ফখরুল হাসান। স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১৩ টি সম্মাননা স্মারক ক্রেস্ট লেখক ফখরুল হাসানের হাতে তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST