শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo ​সুপারিশ ছাড়া মিলে না কাজ: এলজিইডিতে অদৃশ্য সিন্ডিকেটের থাবা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে পুলিশের অভিযানে মাদকসহ ৬ আসামী আটক

Reporter Name / ১৬৬১ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৬০ পুরিয়া হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ী, জুয়া খেলার আলামতসহ ২ জন জুয়াড়ী এবং ২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীসহ ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মাদক ও চোরাচালান উদ্ধারের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীরা হলো, কোতয়ালী থানার চাঁচড়া গ্রামের -মৃত বাদল খাঁ’র ছেলে মুনসুর আলী (৬৩) কে (২৫০ গ্রাম গাঁজা), বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের মৃত রুপচান এর ছেলে শাহজাহান (৪৫)কে (৬০ পুরিয়া হেরোইন) সহ গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার আলামত সহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মাহাবুর রহমানের ছেলে সাইদুর রহমান(৩২) ও ঝিকরগাছা থানার ডুমুরিয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে আইয়ুব হোসেন(৪০)কে গ্রেফতার করে মাদক ও জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে। এছাড়াও এসসি-৯২৩/১৪ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সাদিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও এসসি-৮২৪/১৭ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত কিয়ামুদ্দিন মোড়লের ছেলে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST