সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রোগীর খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান সফিউল আযম চৌধুরী লায়ন

Reporter Name / ১৭৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৩:২৫ পূর্বাহ্ণ

 উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃখানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের (আদিবাসী পাড়া) দানিয়াল হেমব্রম এর মেয়ে কাহারোল উপজেলার রামপুর গ্রামের স্বরেন বার্ণার স্ত্রী মৃণা হেমব্রমের (৩৫ বয়স) ওভারিয়ান টিউমার অপারেশন টাকার অভাবে করতে না পেরে তার পরিবার বিষয়টি খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন কে জানালে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সাথে কথা বললে সেখানে অপারেশন করা যাবে বলে জানায়।পরে সফিউল আযম চৌধুরী লায়নের দিকনির্দেশনায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুল এর প্রচেষ্টায় গতকাল অপারেশন সম্পন্ন হয়।রোগী খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।বর্তমানে তিনি সুস্থ রয়েছে।ঐ হাসপাতালে টিউমার,প্রসুতি মায়ের অপারেশন সহ অন্যান্য সম্পুর্ণ ফ্রি করা হয়।সফিউল আযম চৌধুরী লায়ন এর এরকম দিকনির্দেশনা ও ডাঃ শামসুদ্দোহা মুকুলের সাহসিকতা ও প্রচেষ্টা মানুষের মাঝে ব্যাপক সারা ফেলেছে এবং এরকম কাজকে সাধুবাদ জানিয়ে এভাবে সকল মানুষের পাশে দারানো অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা সকলের। গতকাল বুধবার ইফতারির পরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐ মহিলা রোগীটির খোজ খবর নিতে ছুটে যান খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।এছারাও তিনি ভর্তিরত রোগীদের খোঁজ খবর নেন। জানা যায়,ঐ মহিলার কাহারোল উপজেলার রামপুর গ্রামের স্বরেন বার্ণার সাথে বিয়ে হয়েছে কয়েকবছর আগে।বর্তমানে তার ২টি ছেলে ও একটি মেয়ে রয়েছে।সেই মহিলাটি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসলে সেখানে তার প্রচন্ড ব্যাথা ওঠে।এরপর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে আসলে পরীক্ষা করে ওভারিয়ান টিউমার ধরা পড়ে।যা দ্রুত অপারেশন করা দরকার।সেখান কার চিকিৎসক রিস্ক না নিয়ে দিনাজপুরে নিয়ে যাওয়ার কথা রোগীর পরিবারকে জানায়।এরপর টাকার অভাবে অন্য কোথাও নিয়ে যেতে না পারলে খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন কে রোগীর পরিবার বিষয়টি জানায়।তিনি তাৎক্ষণিক খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সাথে কথা বললে রিস্ক হলেও অপারেশন করতে সম্মতি প্রকাশ করে।এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন রোগীর পরিবারকে জানালে তাদের সম্মতিক্রমে ও তার দিকনির্দেশনায় ঐ হাসপাতালের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুলের দীর্ঘ প্রচেষ্টায় অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে রোগী সুস্থ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST