সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ব্র্যান্ডিং বাংলাদেশ” এর সহায়তা করায় নিউইয়র্ক পুলিশ বিভাগকে সেন্টার ফর এনআরবি’র সম্মাননা প্রদান

Reporter Name / ২৫৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৬:০৯ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃগত সোমবার ১৫ আগষ্ট ,নিউইয়র্কের পুলিশ প্লাজা কার্যালয়ে এনওয়াইপিডি কর্মকর্তাদের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্টিত হয়। এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং কমিউনিটি সেবায় বাংলাদেশিদেরকে সহায়তা করার জন্য এনওয়াইপিডিকে আন্তরিক ধন্যবাদ জানান । বিশেষ করে করোনাকালে এনআরবি সেন্টারের “ ব্রান্ডিং বাংলাদেশ “ কার্যক্রমে ও প্রবাসী বাংলাদেশীদেরকে করোনাকালীন সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানান । খবর বাপসনিউজ।

২০২১ সালে বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান করার জন্য এনওয়াইপিডিকে সেন্টারের পক্ষ থেকে সম্মানসূচক অনার প্লাক ও একটি সাইটেশন প্রদান করে প্রতিনিধি দলের নেতা এম এস সেকিল চৌধুরী ভবিষ্যত কার্যক্রমে পুলিশ বিভাগের অব্যহত সহায়তা কামনা করেন। তিনি বাংলাদেশের প্রবাসী আমেরিকানদের বিভিন্ন বিষয় এবং স্থানীয় কার্যক্রমে তাদের ইতিবাচক অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে স্থানীয় প্রশাসনের সকল কার্যক্রমে বাংলাদেশী আমেরিকানরা সার্বিকভাবে এগিয়ে থাকবে বলে কর্মকর্তাদেরকে আশ্বস্ত করেন ।এ সময় তিনি কর্মকর্তাদেরকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান । আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ কর্মকর্তাগণ বাংলাদেশীদের কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক কার্যক্রমে তাদের অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ প্রদান করেন । কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার মার্ক স্টুয়ার্ট এবং ইন্সপেক্টর ভিক্টোরিয়া পেরি। এনআরবি প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের মোহাম্মদ আলী, তরুণ ব্যবসায়ী প্রতিনিধি শেখ ফরহাদ এবং তরুণ পেশাজীবী প্রতিনিধি ওয়াসেফ চৌধুরী ।বৈঠক শেষে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যদেরকে পুলিশের ব্যাজ ও স্মারক উপহার দেওয়া হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST