সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সীতাকুণ্ডে অপরিচ্ছন্ন ৪ খাবার হোটেলকে জরিমানা

Reporter Name / ২৫৭৭ Time View
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১২:৫১ অপরাহ্ণ

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃচট্রগ্রাম সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি খাবার হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন শনিবার সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত পৌরসদরে এই অভিযান চালান।
অভিযানে অপরিচ্ছন্ন রান্নাঘর ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাত হোসেন জানায়, খাবার হোটেলে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য পৌর সদরের কয়েকটি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও নোংরা পরিবেশের জন্য আল-আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, সৌদিয়া হোটেলকে ৫ হাজার, রাজবাড়ী রেস্তোরাকে ৫ হাজার ও কলেজ রোডের ভাই-ভাই হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহাদাত হোসেন আরো বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবার হোটেল গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হোটেলগুলোতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই ধরণের অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST