সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯২ তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name / ২৫৫৭ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা, দোয়া মাহফিল, নগদ অর্থ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বিরামপুর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, মৎস কর্মকর্তা কাওসার হোসেন, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিনাইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্বা হাবিবুর রহমান, উপজেলা আ’ লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার ও মোশফিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝ সেলাই মেশিন বিতরণ এবং নগদ অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST