শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মহান মে দিবস আজ: শ্রমিক অধিকার ও ন্যায্যতার পথচলার অঙ্গীকার Logo জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন Logo ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ 
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মায়ার কোন শেষ নাই |

Reporter Name / ২২৩৭ Time View
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১১:১২ পূর্বাহ্ণ

 কলমে: সাংবাদিক মাসুম বিল্লাহ তালতলী বরগুনা। মায়া সেতো অদ্ভুত এক অনুভূতি। যার কোন আকার নেই, সীমা নেই সে তো অসীম। যাকে তুমি ধরতে পারবে না, ছুতে পারবে না, দেখতে পারবে না। কিন্তু অনুভব করতে পারবে। সে তোমাকে যন্ত্রণা দেবে, মানসিক অশান্তিতে রাখবে। তোমাকে ভিতর থেকে কুরে , কুরে দুমড়ে মুছরে ভেঙে দেবে। কি অদ্ভুত তাই না? মায়া, দুই অক্ষরের নাম, তবে বিশালতা এতটাই বেশি যে, একটা মানুষের জীবনটাই শেষ করে দেয়। তুমি না পারবে কাউকে বলতে, না পারবে সেটা সহ্য করতে। দিনে দিনে বাড়তেই থাকবে। মায়া তুমি কেন ? এমন অদৃশ্য হয়েও দৃশ্যমান মানুষের জীবনটাকে ক্ষয়ে, ক্ষয়ে শেষ করে দাও? মায়া তুমি ধরাছোঁয়ার বাইরে থেকেও কেন? ছোট মনটাকে আঘাত করে যাও? কি অদ্ভুত তাই না? আমরা তাদের প্রতি মায়া য় আসক্ত হয়ে পড়ি, যাদের আমাদের নিয়ে কোন মাথা ব্যাথা নেই।কোন গুরুত্ব নেই ,কোন আশা নেই স্বপ্ন নেই। আছে শুধু ছলনা, ঘৃণা , বিরক্তি আর দিন শেষে, তার কাছে মজার পাত্র হয়ে থাকা! তবু মায়া একবার কারো প্রতি, জন্মে গেলে সেটা বাড়তেই থাকে। মায়া তুমি কত অদ্ভুত! তোমার কাছে হেরে যায় হাজারো অসহায় হৃদয়ের,করুণা আর্তনাদ, আত্মচিৎকার, আত্ম অহমিকা কি অদ্ভুত তাই না? জীবন সংসারে মায়া , যার শুরুটা খুবই রোমান্টিক, সুন্দর, সবুজ। ভিতরটা রক্তাক্ত , বিষাক্ত, আর শুকনো কাঠের মত , একটু একটু করে শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তুমি মায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST