শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন Logo ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ফুলবাড়ীতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

Reporter Name / ২২২৩ Time View
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ণ

 মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)থেকে; দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৫বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও একটি দেড়শ সিসি এপাচি মোটর সাইকেল সহ মোক্তারুল ইসলাম( ৩৫) নামে এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত রোববার (১৭ই জুলাই) রাত সাড়ে ১০টায় পৌর শহরের বটতলা মোড় থেকে মাদক সহ তাকে আটক করা হয়। আটক মোক্তারুল ইসলাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুশলপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। স্থানীয় ও মামলা সুত্রে জানা গেছে, মাদক চোরাচালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বটতলা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫বোতল ফেন্সিডিল, একটি দেড়শ সিসি এপাচি মোটরসাইকেল সহ মোক্তারুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। এঘটনায় রবিবার দিবাগত রাত ১২টায় উপ-পুলিশ পরিদর্শক এসআই আরিফুজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপোন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে মামলা দায়ের করা হয়। সোমবার সকালে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST