রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলায় বজ্রপাতে কৃষি শ্রমিক নিহতঃ স্কুল শিক্ষার্থী আহত

Reporter Name / ২৭১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ২:৪৮ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলায় বজ্রপাতে জাকারুল মিয়া (৩৪)নামে এক কৃষি শ্রমিক মারা গেছেন।আহত হয়েছেন মামুন (১৪)নামে এক স্কুল ছাত্র। বুধবার (১৮ মে)বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সাতগাঁও হাওরে ও রানিচাপুর গ্রামের সামনে এ দুটি ঘটনা ঘটে।খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে আহত মামুন চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্হানীয়দের বরাতে ওসি জানান,জাকারুলসহ কয়েকজন শ্রমিক সাতগাঁও হাওরে ধান কাটছিলেন।বিকেল সাড়ে ৫ টার দিকে তারা মাথায় করে ধানের বোঝা নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি হাওরেই মারা যান।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে কিশোর মামুন বিকেলে রানিচাপুর গ্রামের সামনের মাঠে শুকাতে দেয়া ধান তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন।পরে স্বজনরা তাকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তার অবস্থা আশংকাজনক। খালিয়াজুড়ি উপজেলায়র ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন খন্দকার বলেন,নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা দেয়ার ব্যবস্হা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST