বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যুবদল নেতা কবিরের নেতৃত্বে যশোরের শার্শার বাগআঁচড়ায় আঃলীগের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত Logo সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার কালিগঞ্জে পিতাকে ফিরে পেতে সন্তানদের আকুতি! ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলায় বজ্রপাতে কৃষি শ্রমিক নিহতঃ স্কুল শিক্ষার্থী আহত

Reporter Name / ২৭২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ২:৪৮ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলায় বজ্রপাতে জাকারুল মিয়া (৩৪)নামে এক কৃষি শ্রমিক মারা গেছেন।আহত হয়েছেন মামুন (১৪)নামে এক স্কুল ছাত্র। বুধবার (১৮ মে)বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সাতগাঁও হাওরে ও রানিচাপুর গ্রামের সামনে এ দুটি ঘটনা ঘটে।খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে আহত মামুন চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্হানীয়দের বরাতে ওসি জানান,জাকারুলসহ কয়েকজন শ্রমিক সাতগাঁও হাওরে ধান কাটছিলেন।বিকেল সাড়ে ৫ টার দিকে তারা মাথায় করে ধানের বোঝা নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি হাওরেই মারা যান।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে কিশোর মামুন বিকেলে রানিচাপুর গ্রামের সামনের মাঠে শুকাতে দেয়া ধান তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন।পরে স্বজনরা তাকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তার অবস্থা আশংকাজনক। খালিয়াজুড়ি উপজেলায়র ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন খন্দকার বলেন,নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা দেয়ার ব্যবস্হা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST