শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭ হাজার ৩০০ টাকা করে Logo রাজস্থলীতে গ্রেপ্তার সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদকে Logo সাপাহারে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন Logo রাজস্থলীতে পণ্যবাহী গাড়ি উল্টে ডেলিভারি ম্যান নিহত, চালক পলাতক Logo বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে Logo সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন Logo ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত Logo ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ Logo শার্শার বাগআঁচড়ার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর হোসেনের জীবন বৃত্তান্ত উপজেলা বিএনপির নিকট জমা প্রদান Logo বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৬নং ময়নামতি ইউনিয়ন কমিটি গঠিত আহবায়ক সেলিম ভূইয়া, সদস্য সচিব আনিছুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭ হাজার ৩০০ টাকা করে

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের জমাকৃত অর্থ সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়িপুকুর মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের হাতে চেক তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের জমাকৃত অর্থ থেকে মোট ৭৯৯ জন সুফলভোগী মৎস্যজীবীকে জনপ্রতি ১৭ হাজার ৩০০ টাকা করে প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST