মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ Logo ঘুষের টেবিলে বন্দি অভয়নগর ভূমি অফিস Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সয়াবিনের বাজারে শুরু হলো নৈরাজ্য,সংকট কৃত্রিম বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন

Reporter Name / ২২০০ Time View
Update : রবিবার, ১ মে, ২০২২, ৩:২৭ পূর্বাহ্ণ

 ফুলপুর উপজেলা প্রতিনিধি জুয়েল রানা ঈদের আগেই দেশের বাজারে ভোজ্য তেলের দাম দিন দিন বাড়েই চলছে। ময়মনসিংহের ফুলপুরের চিত্র ঠিক একই রকম। মাত্র সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সাকল্যে ১ লিটার তেলের দাম এখন ১৯০ থেকে ২১০ টাকা। চাহিদার বিপরীতে জোগান ঠিক থাকার পরও কেন বাড়ছে তেলের দাম, তার কারণ খুঁজতে রীতিমতো হিমশিমে পরেছে সরকার। তবে মিল মালিক ও পাইকাররা বলছে উল্টো কথা। জোগান সীমিত বিধায় দাম বাড়ছে ভোজ্য তেলের। তবে মালিকদের সঙ্গে হিসাব-নিকাশ করে সরকার সয়াবিন ও পাম তেলের দর ঠিক করে দিলেও তা কোথাও কার্যকর হচ্ছে না। তাই শত চেষ্টা করেও দাম কমানো বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভোজ্য তেলের দাম। তবে ফুলপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বড় আড়ৎ বা মিল মালিকরা ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে অধিক মুনাফার লোভে। দেশের বাজারে এমন নজির আগেও দেখা গেছে। কোনো দুর্যোগ, যুদ্ধবিগ্রহ বা আমদানি কমে গেলে এ ধরনের সংকট বারবার সৃষ্টি করা হয়েছে। কিছুদিন আগেও পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ায় দেশবাসীকে কেজিপ্রতি ১২০-১৫০ টাকায় পেঁয়াজ কিনতে হয়েছে। অথচ দেশীয় পেঁয়াজে চাহিদা মেটানো গেলেও আমদানি নেই বলেই সৃষ্টি করা হতো কৃত্রিম সংকট। ভোজ্য তেলের ক্ষেত্রেও তেমন হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফুলপুরের বেশ কিছু বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানগুলোতে এখন আর বোতলজাত সয়াবিন বেশি পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত মুনাফার লোভে দোকানিরা বোতলের তেল ঢালছেন ড্রামে। যে ক্রেতার একসঙ্গে পাঁচ বা এক লিটারের বোতল কেনার সামর্থ্য নেই তিনি কিনছেন ২৫০ মিলিলিটার। আর সেই সুবাদেই দিনে-দুপুরে ভোজ্যতেলের বাজার নিয়ে চলছে এই নৈরাজ্য। ব্যবসায়ীদের এই জালিয়াতি কে ঠেকাবে, প্রশ্ন সাধারণ মানুষের। ফুলপুরের বাস-স্টেশন, ভাইটকান্দি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই এখন প্রতি লিটার সয়াবিন তেল ১৯০-২১০ টাকা দরে বিক্রি করছেন। ফুলপুরের রিকশাচালক ভেন চালকরা বলছেন, ‘এখন আর বোতলের তেল কেনার সামর্থ্য নেই। যখন যেটুকু লাগে সেটুকু কিনি। এতে খরচ কম হয়।’ ভোজ্যতেলের কোনো ঘাটতি না থাকলেও ডিলারদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরি হয়েছে। তেলের দাম আরো বাড়বে, এই আশায় মজুদ করে রাখছেন অনেক ব্যবসায়ী। সাধারণ মানুষের দাবি দ্রুত ঈদের আগেই ছোট,বড় সকল ব্যবসায়িদের গোডাউনে প্রশাসনের দ্রুত অভিযান পরিচালনা করার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST