মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস করার দাবি।

Reporter Name / ১৩৭৯ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ২:৪০ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ করার দাবি জানিয়ে বলেন, ৭ মার্চের ভাষণ আমাদের শক্তি ও প্রেরণার উৎস। এই ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এই ভাষণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের সঠিক দিক নির্দেশনা ছিল। এই ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত ও ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্যে তিনি দাবি জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন। ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ৬ মার্চ বিকেলে ঢাকার মতিঝিলস্থ ওয়াকফ স্টেট মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, শ্রমিক নেতা নাসির উদ্দিন, মাওলানা মাজহার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST