মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে রাংগুনিয়ায় বিএনপির বিজয় র‍্যালি

Reporter Name / ৫০৩ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ

 বিশেষ প্রতিনিধিঃ ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের রাংগুনিয়ায় বিজয় র্যালি ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার ইছাখালী থেকে রোয়াজার হাট সড়ক পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন রাংগুনিয়া-৭ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুল হক তপন, ইলিয়াস সিকদার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিন। র্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ইলিয়াস সিকদার বলেন, “ছাত্র-জনতা তাদের তাজা রক্ত দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বিজয় এনেছে। এই অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে প্রতিটি প্রজন্মের কাছে।” ছাত্রদল নেতা ভিপি আনছুর উদ্দিন বলেন, “৫ আগস্টে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতিও রইল আমাদের সহমর্মিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” আরও উপস্থিত ছিলেন—রাংগুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, কলেজ শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, রায়হান, কুদ্দুস, জিসাস কমিটির যুগ্ম সচিব জসিম সিকদার, ছাত্রদলের মোজাম্মেল হক মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোহা, চন্দ্রঘোনা যুবদলের শওকত, আবছার, তৈয়ব, আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST