বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হবিগঞ্জে ছাত্র আন্দোলনের মামলায় সাংবাদিককে আসামী করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name / ৮৬২ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ

শামীম তালুকদার:  হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হবিগঞ্জ পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাবেক আহবায়ক ও বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি মোঃ মুজিবুর রহমান খানকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি সিনিয়র সাংবাদিক শামীম তালুকদার, বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগের সভাপতি সাংবাদিক রুমান আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব কোমলগঞ্জ উপজেলার সভাপতি সাংবাদিক আব্দুস সালাম, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার সভাপতি ও সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির কাজল, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ হান্নান, হবিগঞ্জ সদর উপজেলার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল হান্নান, হবিগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন,,বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক ও লাখাই উপজেলার সভাপতি রিপন আহমেদ, এমএ ওয়াহাব, দৈনিক ভোরের ডাকের শাহজাহান আহমেদ, হবিগঞ্জ এক্সপ্রেসের ইয়াকুব হাসান, বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান, আহমেদ আবিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি জমির আলী, মাধবপুর উপজেলা সভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক বৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শহরে সংঘর্ষের ঘটনায় গত ১৬ অক্টোবর মামলা হয়। এতে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান খানকে আসামী করায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ সাংবাদিকদের আসামী করা ঠিক হয়নি। মামলা থেকে তাকে অব্যাহতি না দিলে নতুন করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST