সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সীতাকুণ্ডে ফ্রি বাস সার্ভিস এসএসসি পরীক্ষার্থীদের পৌঁছে দিতে

Reporter Name / ২৬০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৮ পূর্বাহ্ণ

 রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছে দিতে ‘রোড টু লাইট’ (বাস সার্ভিস) উদ্বোধন করেছে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন। ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সীতাকুণ্ড এর প্রগতিশীল সমাজ, প্রশাসন ও এমএফজেএফ সদস্যদের উপস্থিতিতে বিনামূল্যে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। ‘ক্লীন সীতাকুণ্ড’ ও ‘নলেজ শেয়ারিং সেশন’র পর এটি মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর তৃতীয় উদ্যোগ। কোনো প্রকার ভোগান্তি ছাড়া এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য এমএফজেএফ এর তত্ত্বাবধানে বেশ কিছু রুটে পরীক্ষার্থীদের সংগ্রহ করে সময়মতন পরীক্ষার হলে পৌঁছে দেয়। বাসের রুটগুলোর মধ্যে- কুমিরা থেকে ফৌজদারহাট, কুমিরা থেকে সীতাকুণ্ড, বাঁশবাড়িয়া থেকে সীতাকুণ্ড, আবুল মুনসুর সিদ্দিকী সড়ক থেকে সীতাকুণ্ড, বড় দারোগাহাট থেকে সীতাকুণ্ড। ১৫ সেপ্টেম্বর থেকে এই পাঁচটি রুট থেকে প্রতিদিন সময়মতন বাসগুলো যাত্রা শুরু করবে। পরীক্ষার্থীগণ তাদের এডমিট কার্ড দেখিয়ে এমএফজেএফ এর ব্যানার দৃশ্যমান বাসে এই সেবা শেষ এসএসসি পরীক্ষা পর্যন্ত নিতে পারবে। ‘রোড টু লাইট’ কার্যক্রমের সার্বিক পৃষ্ঠপোষক বিএসএ গ্রুপ। এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা আহমদ আরমান সিদ্দিকী এক ভিডিও বার্তার মাধ্যমে সফলভাবে এ কর্মসুচি উদ্বোধন এবং পরিচালনার জন্য এমএফজেএফ এর সদস্য ও প্রশাসনের সহায়তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST