রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সালিশে বসে দুই পক্ষ জড়াল সংঘর্ষে, আহত ৪০

Reporter Name / ১৪০০ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ

 রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি–সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদীর রায়পুরায় একটি সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত পান্থ হাজারী (২৬) নামের এক যুবককে উদ্ধার করে ঢাকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকার হাজারী বাড়ি ও নয়াগাজী বাড়ির বিএনপি নেতা শফিক আহমেদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। জানা গেছে, সকাল ১১টা থেকে বিকেল ৫ পর্যন্ত ছয় ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রায়পুরা ও বেলাব থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ব্রিজের নিজের অংশে থাকা মৌচাক থেকে মধু সংগ্রহ নিয়ে বেলাল উপজেলার ইব্রাহীমপুর ও রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার যুবকদের মধ্যে বিরোধ তৈরী হয়। এরই জেরে উভয় এলাকার যুবকরা প্রতিপক্ষের এলাকায় গিয়ে লাঞ্ছিত হন। গত মঙ্গলবার (২ এপ্রিল) ইব্রাহীমপুরের এক যুবক মাহমুদাবাদ এসে মোটরসাইকসহ স্থানীয় শফিক আহমেদ অনুসারীদের হাতে আটক হয়। আটক হওয়া ওই যুবক সর্ম্পকে মাহমুদাবাদ এলাকার দিল মিয়া হাজারীর মেয়ের ভাসুর। পরে খবর পেয়ে দিল মিয়া হাজারী ও মিলন হাজারী গিয়ে তাদের আত্মীয় ওই যুবককে ছাড়িয়ে আনেন। এরই জেরে হাজারী বাড়ির লোকজনের সঙ্গে নয়াগাজীর বাড়ির শফিক আহমেদ লোকজনের ঝগড়া হয়। পরে দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য আজ বৃহস্পতিবার মির্জাপুর ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। বৈঠক চলাকালে উভয় পক্ষ উত্তেজিত হয়ে বল্লম, লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে হাজারী বাড়ির পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান ইব্রাহীমপুরের লোকজন। হামলায় উভয় পক্ষের ৪০ জন আহত, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটেছে। এদিকে রায়পুরা ও বেলাব উপজেলার দুটি গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষ বন্ধে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সর্বাত্মক চেষ্টা চালাই। পরে বিকেল পাঁচটার পর উভয় পক্ষ বাড়ি ফিরে যান। মোশারফ হাজারী বলেন, বিএনপি নেতা শফিক আহমেদের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালাই। এতে আমাদের ২০ জন আহত হয়েছে। এঁদের মধ্যে গুরুতর আহত পান্থ হাজারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে মুঠোফোনে জানান শফিক আহমেদ। তিনি বলেন, হাজারী বাড়ির লোকজন হামলা চালালে আমার লোকজনও পাল্টা জবাব দেয়। এ সময় তাদের হামলায় আমিসহ ১৫জন আহত হই। মির্জাপুর ইউপি মেম্বার রিপন মিয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সালিশে বসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় আমার স্ত্রীও আহত হয়েছে। বর্তমানে সে ঢাকায় ভর্তি আছে। বিকেলে উপজেলা মাহমুদাবাদ এলাকা পরিদর্শনে আসেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ। সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকা শান্ত আছে। পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST