সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির বনভোজন অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে

Reporter Name / ২৬২৮ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৫:০৬ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো বনভোজন। চট্টগ্রামের সন্দ্বীপপ্রবাসীদের এ মিলনমেলায় অংশ নেন সব শ্রেণি ও পেশার মানুষ। গত ৩ জুলাই বার্ষিক এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। বনভোজনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল আকর্ষনীয় পুরস্কারের র‌্যাফেল ড্র। খাওয়া দাওয়া বা আনন্দ-কোনটিরই কমতি ছিল না।খবর বাপসনিউজ। এই আয়োজনের প্রধান সমন্বয়কারি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা কাদের মিয়া। আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া এবং জহিরুল ইসলাম ইরানসহ অন্য সকলের কর্মনিষ্ঠায় গোটা আয়োজনটি পরিপূর্ণতা পায়। সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন মাস্টার অতিথিগণকে স্বাগত জানান। বনভোজনের জন্যে গঠিত সাব কমিটির যুগ্ম আহবায়ক সিরাজুল মাওলা, জগলু হায়াত খান এবং ইব্রাহিম খলিল, যুগ্ম সদস্য-সচিব এটিএম রানাকে সকল আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST