সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সন্দ্বীপের বানীরহাটে একরাতে ১৮দোকান চুরি

Reporter Name / ২৩৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ণ

 সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সন্দ্বীপে গত কয়েকদিন যাবত গণচুরি বেড়েছে। কোনভাবে চুরি ঠেকানো যাচ্ছে না। সিরিজ চুরির ধারাবাহিকতায় ২৪জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে কালাপানিয়ার বানীরহাটে একযোগে দোকান চুরির ঘটনা ঘটে । স্থানীয় সওদাগর সূত্রে জানা যায়, তাহসেন এন্টারপ্রাইজ (দোকান ৩টা),জামাল মুদি,চৌধুরী মুদি(৩৪০০০টাকা),ছিদ্দিক স্টোর ( ২টা দোকান), হানিফ স্টোর,ইউছুপ মুদি,ফোরকান টেইলার্স,বিসমিল্লাহ ক্লথ,মাসুদ ওয়ার্কশপ,কাশেম স্টোর,সুমন বনিক,মাসুম স্টোরসহ আরও ২টি দোকান মিলিয়ে মোট ১৮টি দোকান চুরির শিকার হয়। উল্লেখযোগ্য তাহসেন এন্টারপ্রাইজের শোরুম কেনা মোটরসাইকেলসহ ৩৪হাজার নগদ টাকা নিয়ে যায়। প্রসঙ্গত,সম্প্রতি সন্দ্বীপে আশঙ্কাজনক চুরি বেড়ে যায়। গত কয়েক দিনে ওই চুরি ছাড়াও দোকান-ঘর ও বসতবাড়ি মিলিয়ে ৩৫টিরও বেশি চুরির ঘটনা ঘটে।এর মধ্যে একটি কলেজও রয়েছে। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গত ৩১ডিসেম্বর সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের একটি সংগঠন সন্দ্বীপ থানায় স্মারকলিপিও প্রদান করে। সিরিজ চুরির ঘটনাকে আইন-শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখছে সুশীল সমাজ।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার রফিকুল ইসলাম চেয়ারম্যান বলেন, এভাবে একটা উপজেলার আইন-শৃঙ্খলা চলতে পারে না।এচুরি ছাড়া গত কয়েকদিন থেকে চুরির ঘটনা ঘটে চলছে শুনছি। তিনি সন্দ্বীপ থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST