সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলাম

Reporter Name / ২১৫০ Time View
Update : রবিবার, ৭ মে, ২০২৩, ২:৫৪ পূর্বাহ্ণ

মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি : আগামী ২৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। ৬মে শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় থেকে শুরু করে হলদীবাটা চৌরাস্তা হয়ে ভারুয়া, আমতলী, ফাকরাবাদ, মানিককুড়া, হলদীগ্রাম, সন্ধ্যাকুড়া, রাংটিয়া ও শালচুড়া চৌরাস্তা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মি সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ গণসংযোগ ও পথসভা করেন। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা, মুক্তিযোদ্ধা সন্তান, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ৩ বারের সফল ইউপি চেয়ারম্যান ও বর্তমানে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এ গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী , জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন পথ সভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য উত্তরাধিকার, গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও বাস্তবায়নের লক্ষে এবং শেরপুরের (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সর্বস্তরের জনগণকে একটি আধুনিক, উন্নত আসন উপহার দিতে আমি দলীয় মনোনয়ন পেতে এ গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমি এবং আমরা সকলেই একত্রিত হয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট সংগ্রহ করে সেই প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিবো ইনশাল্লাহ। এসময় তিনি আরো বলেন, আমি বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন পেলে নির্বাচন করবো বলে শেরপুর-৩ আসনের নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেছি। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের প্রার্থীকে জয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছি। দলের নেতাকর্মীদের ভালোবাসা, সমর্থন এবং শেরপুর-৩ আসনের আপাময় মানুষের সমর্থন এবং দোয়া রয়েছে আমার প্রতি। সেই কারণে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাবো বলে প্রত্যাশা করি।শেরপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলাম মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি : আগামী ২৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। ৬মে শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় থেকে শুরু করে হলদীবাটা চৌরাস্তা হয়ে ভারুয়া, আমতলী, ফাকরাবাদ, মানিককুড়া, হলদীগ্রাম, সন্ধ্যাকুড়া, রাংটিয়া ও শালচুড়া চৌরাস্তা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মি সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ গণসংযোগ ও পথসভা করেন। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা, মুক্তিযোদ্ধা সন্তান, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ৩ বারের সফল ইউপি চেয়ারম্যান ও বর্তমানে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এ গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী , জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন পথ সভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য উত্তরাধিকার, গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও বাস্তবায়নের লক্ষে এবং শেরপুরের (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সর্বস্তরের জনগণকে একটি আধুনিক, উন্নত আসন উপহার দিতে আমি দলীয় মনোনয়ন পেতে এ গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমি এবং আমরা সকলেই একত্রিত হয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট সংগ্রহ করে সেই প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিবো ইনশাল্লাহ। এসময় তিনি আরো বলেন, আমি বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন পেলে নির্বাচন করবো বলে শেরপুর-৩ আসনের নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেছি। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের প্রার্থীকে জয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছি। দলের নেতাকর্মীদের ভালোবাসা, সমর্থন এবং শেরপুর-৩ আসনের আপাময় মানুষের সমর্থন এবং দোয়া রয়েছে আমার প্রতি। সেই কারণে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাবো বলে প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST