মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ Logo ঘুষের টেবিলে বন্দি অভয়নগর ভূমি অফিস Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে চকপাঠক মহল্লায় বায়তুন নূর কল্যাণ সমাজের কমিটি গঠন

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ

 আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর শহরের চকপাঠক মহল্লায় বসবাসরত ৪৫৬টি পরিবারকে কেন্দ্র করে গঠিত সামাজিক সংগঠন বায়তুন নূর কল্যাণ সমাজের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে সকলের সর্বসম্মতিক্রমে রাশেদুল হোসেন ডিয়ার-কে সভাপতি এবং রফিকুল ইসলাম তাজি-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতের দিকে চকপাঠক মহল্লাস্থ ডিয়ারের মার্কেট প্রাঙ্গনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বায়তুন নূর কল্যাণ সমাজের নেতৃবৃন্দ জানান, এই সংগঠনের মূল অঙ্গীকার হলো, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সচেতনতা সৃষ্টি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা। নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বায়তুন নূর কল্যাণ সমাজ চকপাঠক মহল্লাসহ পুরো শেরপুর শহরে সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST