বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত Logo গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ উদ্বোধণ

কামাল হোসেন বেনাপোল প্রতিনিধি / ৯৮৫ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলায় ৩দিন(১০-১২ ফেব্রুয়ারী্) ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ এর শুভ উদ্বোধণ অনুষ্ঠিত হয়। মেলার শুভউদ্বোধণ ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান। সোমবার(১০ ফেব্রুয়ারী) শার্শা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ঐ মেলায় প্রায় ১৪টি কৃষি প্রযুক্তি প্রদর্শন স্টল স্থান পায়। কৃষি’র প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সার্বিক ধারনা দিতে মেলা স্থলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ঐ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা শার্শা উপজেলার কৃষি অফিসার-দীপক কুমার সাহা। এ সময় আলোচনা মঞ্চে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতু,প্রাণীসম্পদ কর্মকর্তা-তপু কুমার সাহা,সিনিয়র মৎস কর্মকর্তা-পলাশ বালা, ডেপুটি জেনারেল ম্যানেজার(পল্লী বিদ্যুৎ,শার্শা) দেবাশীষ ভট্টাচার্য। “প্রযুক্তির ব্যবহারে ফসল উৎপাদনে ভরবো দেশ,গড়বো এবার সোনার দেশ” এই প্রতিপাদ্য নিয়ে সভার সভাপতি, শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,তার স্বাগতিক বক্তব্যে বলেন-“মেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে বস্তা পদ্ধতিতে সবজি, আদা চাষ, আধুনিক কৃষি উপকরণ ও যন্ত্রপাতি প্রদর্শন, শষ্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ভাসমান বেডে সবজি চাষ, একক ফল বাগান, মিশ্র ফল বাগান, সর্জন পদ্ধতিতে চাষাবাদ, নিরাপদ ফসল চাষ/জৈব কৃষি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ সহ বিভিন্ন কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে পরামর্শ প্রদান করা হবে”।  এ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.কাজী নাজিব হাসান বলেন-“কৃষিই সমৃদ্ধি” ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ( সিএসএডব্লিউএম,ডিএই পার্ট ) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর ৩ দিন ব্যাপী এ মেলায় ১৪ টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য সুসজ্জিত বুথ স্থাপন করা হয়েছে। যা থেকে কৃষক এবং কৃষি উদ্যোক্তরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন। কৃষি মেলায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে কৃষি উদ্যোক্তাদেরকে মেলা শেষে পুরস্কৃত করা হবে বলে ঐ কৃষি কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST