সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাস্তায় পথরোধ করে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ২

Reporter Name / ২২৪৮ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ

 স্টাফ রিপোর্টার: নওগাঁতে রাস্তায় পথরোধ করে চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও মারপিট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত টাকাসহ বিভিন্ন মালামাল। সোমবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এসব তথ্য জানান। এর আগে শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার কাশাবাড়িয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও তেঘরবিশা এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে লিমন হোসেন মিন্টু (৩৩)। তারা আন্তঃজেলা দস্যু দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৬ মার্চ আব্দুল জব্বার নামে এক ব্যক্তি নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে নিজ মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। এসময় মহাদেবপুর উপজেলার মাতাজী-মহাদেবপুর রাস্তার বেলট মোড়ে দুই মোটরসাইকেলে থাকা অজ্ঞাত চারজন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চোখেমুখে মরিচের গুড়া ছিটিয়ে তাকে মারপিট করে দেশে অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে ও পকেটে থাকা ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ একটি অভিযান পরিচালনার জন্য টিম গঠন করে । তিনি আরও বলেন, এ ঘটনায় গত শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৩০ হাজার টাকা, ছিনতাই হওয়া টাকা দিয়ে ক্রয় করা স্বর্ণের চেন, দুল, ফ্রিজ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরকে গ্ৰেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST