সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্টে ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

Reporter Name / ১৭৮৩ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪:৪৯ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের কেন্টাকির স্থানীয় একটি ব্যাংকে নির্বিচার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও রয়েছে নিহতদের মধ্যে। এছাড়া নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১০ এপ্রিল) লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় বলেছে, এখন সক্রিয় কোনো হামলার হুমকি আর নেই।লুইসভিল মেট্রো পুলিশের উপ-প্রধান পল হামফ্রে বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়েছেন। তার উদ্দেশ্য কী হতে পারে, তা এখনও জানা যায়নি। তিনি আরও জানান, ব্যাংকের ভেতরেই গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমন সংকটময় পরিস্থিতিতে ঘটনাস্থলে যাচ্ছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। এক টুইট পোস্টে তিনি বলেন, লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট (এলএমপিডি) শহরের কেন্দ্রস্থল লুইসভিলে একটি ‘সক্রিয় আগ্রাসনের’ ঘটনা ঘটেছে। এতে একাধিক হতাহত হয়েছে। আমি এখন সেখানে যাচ্ছি; অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও লুইসভিল শহরের জন্য প্রার্থনা করুন। শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গও গুলি চালানোর পরপরই ঘটনাস্থলে গেছেন। বন্দুক হামলার ঘটনায় জনসাধারণকে স্লাগার ফিল্ডের কাছে ইস্ট মেইন স্ট্রিটের এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে কেন্টাকি পুলিশ। লুইসভিল মেট্রো পুলিশ বিভাগও টুইটারে ‘একটি সক্রিয় আক্রমণকারী’র বিষয় উল্লেখ করে জনসাধারণকে পূর্ব মেনের একটি অংশ থেকে দূরে থাকতে বলেছে। এক ভিডিও চিত্রে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশের রাস্তায় পুলিশ কর্মকর্তারা অবস্থান নিয়ে স্থানীয় বাণিজ্যিক সম্পদগুলো ঘিরে ফেলেছেন। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাস্থলে তাদের এজেন্ট পাঠাচ্ছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST