সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর-বেনাপোল মহাসড়কের সকল গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ২১৮৫ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৪:২৮ পূর্বাহ্ণ

যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্থিত মানুষের জান ও মালের জন্য হুমকিস্বরূপ সকল গাছ অপসারণের দাবিতে নাগরিক অধিকার আন্দোলন যশোর এর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর প্রেসক্লাবের সামনে শনিবার (১ এপ্রিল) বেলা ১১ টায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভারত যৌথ বানিজ্য কমিটির পরিচালক, সারথি এন্টারপ্রাইজ এর সিইও মতিয়ার রহমান। মানববন্ধনে বক্তারা বাংলাদেশের সর্ব বৃহৎ স্থল বন্দর বেনাপোলের সাথে সংযোগকারী, প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে অংশ যশোর বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্হিত ২০০ বছরের পুরনো, জরাজীর্ণ সকল গাছ অপসারণ করে সড়কটি ৬লেনে উন্নীত করতে হবে। পদ্মা সেতুর পুর্নাঙ্গ সুফল পেতে হলে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রাস্তা ৬ লেন করার কোনো বিকল্প নেই। নাগরিক অধিকার আন্দোলনের কার্যকরী কমিটির সদস্য আহসানউল্লাহ ময়নার সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা, যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, যশোর হ্যাচারী মালিক সমিতির সেক্রেটারি জাহিদ গোলদার, নাগরিক অধিকার আন্দোলন যশোর এর সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন বাবু ডাক্তার আব্দুল্লাহ, রাঙা প্রভাত সংগঠনের উপদেষ্টা শরিফ মাসুদ হিমেল প্রমুখ। এছাড়াও উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ বোরহানুস সুলতান, সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা হাজী সেলিম, মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল আরেফিন, মহিলা কাউন্সিলর তসলিমা ইসলাম লিপা, যশোর শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক শাহিন আলম, সেবা সংগঠন এর সাংগঠনিক সম্পাদক এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নারী নেত্রী শিমু চৌধুরী, সেবার সদস্য শাহাবুদ্দিন, মাসুম, সোহেল, রায়হান, আব্দুল জব্বার, সাদ্দাম হোসেন, আসাদুল সহ যশোরের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST