মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ টি দেশী পিস্তলসহ ০৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

মোস্তাফিজুর রহমান ,বিষেশ প্রতিনিধিঃ- / ৬২৫ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ

 

যশোরের শার্শা উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে মেইন পিলার ২৫/১-এস এর ২১ টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়া নামক স্থানে ধান ক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশী পিস্তল এবং ০৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার ০২ মে  বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা থানার অন্তর্গত জেলেপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। বর্ণিত অভিযানে বিজিবি টহলদল ধানের ক্ষেতের মধ্যে থেকে ০১টি দেশী পিস্তল এবং ০৭ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত দেশী পিস্তল ও গুলির মূল্য ১১,৪০০/-(এগার হাজার চারশত) টাকা।

উক্ত দেশী পিস্তল ও গুলি থানায় মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম চলমান হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, উক্ত কার্তুজের গায়ে খোদাই করে কেএফ লেখা থেকে ধারণা করা যায় উক্ত পিস্তলের গুলিটি ভারতের পুনে শহরের Kirkee Factory(KF) এ অবস্থিত সামরিক কারখানা হতে প্রস্তুতকৃত। তিনি আরো জানান দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST