মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৯৮ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ ২০ জুলাই রবিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম এ সভায় সভাপতিত্ব করেন । সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানায়, উপজেলা পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীন সকল অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানায়, যানজট নিরেসনে শহরের বিভিন্ন রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে ও অটোরিকশা সিএনজি রোড প্ল্যান বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় করা হচ্ছে। এছাড়াও শহরের মেছোয়া বাজারে ফুটপাতে যেন অবৈধ দোকান বসতে না পারে সেজন্য সার্বক্ষণিক তদারকি করা জন্য আনসার নিয়োগের বিষয়ে বাজার কমিটিকে পত্র দেওয়া হয়েছে। ময়মনসিংহের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনা প্রবল এলাকাগুলো চিহ্নিত করে দুর্ঘটনার রোধে রোড ডিভাইডার, স্পিড বেকারসমূহের রংকরন এবং জেব্রা ক্রসিং এর কাজ চলমান আছে। সভায় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানায়, ২০২৫-২৬ মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিতরণের জন্য প্রণোদনা হিসাবে রোপাআমন উফশী ৪০৫০০ জন/বিঘায়, নারিকেলের চারা ১৫০০০টি ৩০০০ জন কৃষকের জন্য ও প্রতিষ্ঠানের জন্য ৩০০০টি, মরিচ বীজ(হাইব্রীড) ৮০০ জন, লেবু চারা ৮০০ জন, তাল-১৫০০ জন, গ্রীষ্মকালীন শাকসবজি ১২০০ জন বরাদ্দনুযায়ী উপজেলাওয়ারী বিভাজন প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের প্রত্যেক বিভাগের নিজস্ব কাজ অবশ্যই আমাদের সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। তিনি আরো বলেন, অবশ্যই আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এক দপ্তরের সাথে অন্য দপ্তরের সমন্বয়হীনতার কারণে কোন কাজের ব্যত্যয় যাতে না ঘটে। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST