মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১ মে, ২০২৩) সকাল ১০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র্যালি শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি’র চত্বরে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। আরও উপস্থিত ছিলেন জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর,জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর; জনাব ছানোয়ার হোসেন ছানু, সভাপতি, জেলা বাস কোচ মালিক সমিতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, শেরপুরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,শেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।