রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভোলায় নদী ভাঙ্গন থেকে একমাত্র রক্ষার চেষ্টা করছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এমপি শাওন

Reporter Name / ২২৭৭ Time View
Update : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১:১৮ অপরাহ্ণ

এ.এইচ রিপন ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চল রক্ষা ও নদীর তীর সংরক্ষণের জন্য বৃহৎ একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ভোলা-৩ আসনের মেঘনা নদীর তীর সংরক্ষণে ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়। নির্বাচনী এলাকায় এমন খবর আসার পরপরই সাধারণ মানুষকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় মানুষ এতবড় প্রকল্প অনুমোদনের জন্য একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র জানায়, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার উপকূলীয় বাঁধ পুর্নবাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পে (প্রথম পর্যায়) ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন থেকে দক্ষিণে তজুমদ্দিন ও লালমোহন উপজেলা হয়ে চরফ্যাশন উপজেলার বেতুয়া পর্যন্ত ৩৪ কি.মি বাঁধের উন্নয়ন হবে। বাঁধের উচ্চতা আরো ৫ ফুট বৃদ্ধি করে ১৮ ফুট কার্পেটিং সড়কের প্রস্তাব করা হয়েছে। সড়ক বাঁধের একপাশে ব্লক ও জিওব্যাগ দ্বারা নদীর তীর সংরক্ষণ ও অপর পাশে সবুজায়ন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবারের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করার পর এ তথ্য টিভিতে প্রচারের পরপরই মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সাংসদ নুরুন্নবী চৌধুরী জানান, প্রকল্পটি এলাকার মানুষের প্রাণের দাবি এবং আমার নির্বাচনী অঙ্গীকার। ভোলার মানুষকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় এবং এযাবৎকালে জেলার সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন দেয়ায় এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই এ দেশে উন্নয়ন হয়। তাই এ প্রকল্পের কারণে ভোলার মানুষ বারবার আওয়ামী লীগকে ভোট দেবে। ইতিপূর্বেও প্রধানমন্ত্রীর মাধ্যমে নদীর তীর সংরক্ষণের জন্য তজুমদ্দিনে ৬০০ কোটি এবং লালমোহনে ২৩২ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হয়।ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চল রক্ষা ও নদীর তীর সংরক্ষণের জন্য বৃহৎ একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ভোলা-৩ আসনের মেঘনা নদীর তীর সংরক্ষণে ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়। নির্বাচনী এলাকায় এমন খবর আসার পরপরই সাধারণ মানুষকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় মানুষ এতবড় প্রকল্প অনুমোদনের জন্য একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র জানায়, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার উপকূলীয় বাঁধ পুর্নবাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পে (প্রথম পর্যায়) ১ হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন থেকে দক্ষিণে তজুমদ্দিন ও লালমোহন উপজেলা হয়ে চরফ্যাশন উপজেলার বেতুয়া পর্যন্ত ৩৪ কি.মি বাঁধের উন্নয়ন হবে। বাঁধের উচ্চতা আরো ৫ ফুট বৃদ্ধি করে ১৮ ফুট কার্পেটিং সড়কের প্রস্তাব করা হয়েছে। সড়ক বাঁধের একপাশে ব্লক ও জিওব্যাগ দ্বারা নদীর তীর সংরক্ষণ ও অপর পাশে সবুজায়ন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবারের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করার পর এ তথ্য টিভিতে প্রচারের পরপরই মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সাংসদ নুরুন্নবী চৌধুরী জানান, প্রকল্পটি এলাকার মানুষের প্রাণের দাবি এবং আমার নির্বাচনী অঙ্গীকার। ভোলার মানুষকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় এবং এযাবৎকালে জেলার সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন দেয়ায় এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই এ দেশে উন্নয়ন হয়। তাই এ প্রকল্পের কারণে ভোলার মানুষ বারবার আওয়ামী লীগকে ভোট দেবে। ইতিপূর্বেও প্রধানমন্ত্রীর মাধ্যমে নদীর তীর সংরক্ষণের জন্য তজুমদ্দিনে ৬০০ কোটি এবং লালমোহনে ২৩২ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST