সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভাষা শহীদের স্মরণে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পক অর্পণ

Reporter Name / ২২৯২ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৭ পূর্বাহ্ণ

 মোহাম্মদ মিলন আকতার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ভাষা শহীদের স্মরণে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ,ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলাম এর পরিবার, মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি , জাতীয় পার্টি ও অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয় । এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনসমূহের পক্ষ থেকেও পুষ্প অর্পণ করা হয় । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসক বিপুল কুমার রায়ের নেতৃত্বে পুষ্পে অর্পণ করা হয় । ঠাকুরগাঁও ২ আসনের সংসদ আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি পরিবার ও আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্প অর্পণ করেন মাঝারুল ইসলাম সুজন ও মমিনুল ইসলাম সুমন সহ নেতৃবৃন্দ। বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর নেতৃত্বে মুক্তিযুদ্ধাদ্বয় পুস্প অর্পণ করেন । ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আহসান উল্লাহ ফিলিপ সহ পরিবারের সদস্য বৃন্দ পুষ্প অর্পণ করেন । বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী নেতৃত্বে নেতৃবৃন্দ সহ পুষ্প অর্পণ করেন । বালিয়াডাঙ্গী উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের পক্ষ থেকে পুষ্প অর্পণ করেন আলী আসলাম জুয়েল সহ নেতৃবৃন্দ । বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র পক্ষ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ইউসুফ আলী, অসাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুব রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্প অর্পণ করেন । বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম এর পক্ষ থেকে পুষ্প অর্পণ করেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ ।বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহ নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য বৃন্দ পুষ্প অর্পণ করেন । এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্প অর্পণ করা হয় । উল্লেখ্য, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি বাঙালির কাছে এক গৌরবউজ্জ্বল দিন । ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর (UNESCO) প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় । তারপর ২০০০ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় । ২০১০ সালের পর থেকে রাষ্ট্রসংঘও ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছে । আজকের দিনটি বাংলাদেশে শহিদ দিবস হিসাবে পালন করা হয় । ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে শহিদ হন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ আরো অনেকে । প্রতি বছর এই দিনে সেজে ওঠে ঢাকাসহ বাংলাদেশের সকল শহিদ মিনার । আজও সেজে উঠেছে শহিদ মিনার চত্বর । ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বাঙালি জাতি পুষ্প অর অর্পণের মধ্যে দিয়ে। পুষ্প দিতে আশা বাঙালি জাতি এ সময় গান গাইতে থাকেন – ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST