শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল BUFC-2003 বন্ধুদের বনভোজন ও পূর্ণমিলনী অনুষ্ঠিত

কামাল হোসেন় বিশেষ প্রতিনিধিঃ / ১৫৯২ Time View
Update : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ

এসএসসি পাশের দীর্ঘ ২১ বছর পর এক বনভোজনের মাধ্যমে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের (বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল এসএসসি ব্যাচ-২০০৩) প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

২রা মার্চ গ্রীনভ্যালি পার্ক, লালপুর, নাটোর পিকনিক স্পটে এই মিলনমেলা ও পূর্ণর্মিলণী অনুষ্ঠিত হয়েছে।

যশোরের বেনাপোল বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক প্রাক্তন ছাত্ররা প্রতি বছরের ন্যায় বনভোজনের মাধ্যমে একত্রিত হোন।
শেকড়ের টানে পাশে আনে। “বন্ধু” শব্দটা ছোট হলেও এর পরিধি এতটায় বিস্তৃত যে, পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা।
হাতে লাটিম নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, দুষ্টমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া,বন্ধুত্বের সূচনা টা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের।কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টান টা রয়েই গেছে।সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যের পাশে দাড়াতে পারি, সেই উদ্যোগে বন্ধু-বান্ধবদের নিয়ে ছড়ানো ছিটানো বন্ধু-বান্ধব একি প্লাটফর্মে থাকার জন্য এই পরিকল্পনা।
সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারলেন না। দুরন্তপনার সেই স্কুল জীবন ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। কিন্তু স্মৃতিচারণায় স্কুল জীবনের যে কথাগুলো উঠে এল, সেগুলো বড্ড চেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST