সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল স্থলবন্দরে ইলেকট্রনিক ই-গেইট উদ্বোধন করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ২২৬৪ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৫:৩২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বেনাপোল স্থলবন্দর ইমগ্রেশনে উদ্বোধন করা হলো ইলেকট্রনিক ই-গেইট সিষ্টেম। মাত্র ১৮ সেকেন্ডে এই কার্যক্রম সম্পন্ন করে সিল মেরে ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারবে একজন পাসপোর্ট যাত্রী। ম্যানুয়াল পদ্ধতির ঝামেলা না থাকায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা নিজেরাই। ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি না থাকায় ই-পাসপোর্ট ব্যবহার করে সহজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা। শনিবার বিকাল ৫টায় বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে ই-গেইট উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধন কালে মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী ই-পাসপোর্ট ও ই-গেটের মাধ্যমে ডিজিটালাইজড ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা পরিকল্পনা গ্রহন করেছেন। যাত্রীসেবা মানোন্নয়ন তথ্য দ্রুত ও নিরাপদ ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সকল সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর এ সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যম স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বদা সচেষ্টা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাস্ট্র মন্ত্রনালযের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহম্মেদএমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চোধুরী, বিজিবি’র মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা পরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম ও জেলা পুলিশ প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST