সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল পৌরসভার প্রশাসককে বিদায় সংবর্ধনা

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ২৩০৮ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৯ পূর্বাহ্ণ

 দীর্ঘ ১০ মাস দায়িত্ব পালন শেষে বেনাপোল পৌরসভার প্রশাসক জনাব নারায়ন চন্দ্র পাল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ (ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল পৌরসভার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বেনাপোল পৌরসভা। এ সময় পৌরসভার নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। এর আগে গত (২৭ এপ্রিল) ২০২২ বুধবার মেয়র আশরাফুল আলম লিটন সহ পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রশাসক পদে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালকে নিয়োগ প্রদান করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা প্রজ্ঞাপন জারি করে। বেনাপোল পৌরসভার নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব ভার গ্রহণ কালে (ভূমি) ফারজানা ইসলাম ও বিদায়ী প্রশাসক নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল একে অপরের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন। এবং নতুন প্রশাসক হিসাবে যথাযথ ভাবে দায়িত্ব পালনের বিষয়ে বেনাপোল পৌরসভার সদ্য বিদায়ী প্রশাসক জনাব নারায়ন চন্দ্র পাল সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলামকে পৌরসভার দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস, বেনাপোল পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও অত্র পৌরসভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST