রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ভোটের নিরাপত্তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রস্তুত বিজিবি Logo চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে তিন হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা Logo মুক্তাগাছা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত Logo যশোর সীমান্তে অভিযানে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ ও যশোর জেলায় বিজিবি মোতায়েন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং Logo যশোরের দাইতলা থেকে রুপা ও বিদেশি মদসহ আটক ৪ Logo জনগণের মতামত Logo নির্বাচন সামনে রেখে শার্শায় বিজিবি–পুলিশ–প্রশাসনের যৌথ টহল ও মহড়া Logo বায়েজিদে যুবকের কাটা হাত পা উদ্ধার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে ১৫ পিচ সোনারবার সহ পাচারকারীকে আটক

Reporter Name / ২২৫১ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১:০৪ অপরাহ্ণ

 কামাল হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ সোনারবার সহ (১.৭৪৯ কেজি ওজনের) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২০ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার মৃতঃ নুর মোহাম্মদের ছেলে। বিজিবি জানায়, গোপন তথ্য ছিল, পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের নিকট নদীরপাড় শূন্য লাইন হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামস্থ উত্তরপাড়া নামক স্থান হতে তল্লাশি অভিযান চালিয়ে বিজিবি টহলদল ১৫ পিচ সোনার বার (১.৭৪৯ কেজি ওজনের,১৫০ ভরি) বারসহ মনিরুলকে আটক করে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST