শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নির্বাচন সামনে রেখে শার্শায় বিজিবি–পুলিশ–প্রশাসনের যৌথ টহল ও মহড়া

মুস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার / ৩৫৪ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালনা করেছে বিজিবি, পুলিশ এবং প্রশাসন

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এক বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়েছে। এই যৌথ টহল অভিযানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম
বিজিবি টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের টিম

অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ দিনব্যাপী এই বিশেষ টহল দলটি শার্শা উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকাগুলো প্রদক্ষিণ করে। ইউনিয়ন পর্যায়ের মহড়া শেষে যৌথ বাহিনী বেনাপোল পৌরসভার প্রধান সড়কগুলোতে টহল পরিচালনা করে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই এই যৌথ অভিযান।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এই সরব উপস্থিতিতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, বিজিবি ও পুলিশের এই নিয়মিত টহল নির্বাচনী সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো জানান নির্বাচনের দিন পর্যন্ত শার্শায় এই ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST