শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বৃষ্টি ও উজানের ঢলে মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় গাইবান্ধার ১১১টি স্কুলের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Reporter Name / ২২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২:৪১ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রতিবেদন: গাইবান্ধার চার উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ১১১টি প্রাথমিক স্কুলের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে মাঠ ও শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় এসব বিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী। তিনি বলেন, কয়েকদিন ধরেই জেলার চার উপজেলায় বন্যা শুরু হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাটসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও বন্যার পানি ঢুকে পড়েছে। বন্যাপ্লাবিত এলাকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের চারদিকেই এখন শুধু পানি। এরমধ্যে কিছু স্কুলের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীরা কেউই স্কুলে আসতে পারছেন না। এ কারণেই দুর্গত এলাকার ১১১টি স্কুলের পাঠদান বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, বন্ধ ঘোষণা করা স্কুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্কুল ফুলছড়ি উপজেলায় (৬২টি)। এছাড়া সদর উপজেলায় ১৬টি, সাঘাটায় ৮টি ও সুন্দরগঞ্জ উপজেলায় ২৫টি স্কুল বন্ধ রয়েছে। এরমধ্যে যে স্কুলগুলোতে এখনও পানি ঢোকেনি সেগুলো আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। বন্যার পানি কমার সাথে সাথে এসব স্কুলে পাঠদান শুরু করা হবে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে গাইবান্ধার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। সরকারী হিসাব অনুযায়ী গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২০টি ইউনিয়নে পানিবন্দি অন্তত ৪০ হাজার মানুষ। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার পাট, বাদাম ও শাক-সবজিসহ বিভিন্ন ফসল। কাঁচা রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এলাকাবাসীর পারাপারে একমাত্র ভরসা এখন নৌকা। উজানের ঢল অব্যাহত থাকায় মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা পর্যন্ত ঘাঘট নদীর পানি শহর পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার ও যমুনার পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীতে ১৬ সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি বিপদসীমার ১.১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের ডাটাএন্ট্রি অপারেটর মো. আজাদ মিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST