বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বীরগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা ,

Reporter Name / ১০০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ

 (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) ১৬ তম বার্ষিক সাধারণ সভা ও ৬ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি সাধারণ সভা ও ভোটগ্রহণ।কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক সিমানা আকতার এক সাক্ষাৎকারে তিনি জানান, সমবায় রেজিঃ নং- ৫৩/০৪, কাল্ব সদস্য নং- ৫৪৩ এর আওতায় বীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও সেক্রেটারি শরিফুল ইসলাম এর আবেদনের প্রেক্ষিতে বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল এ তফসিল ঘোষণা করেন। তিনি আরও জানান, নির্বাচনে সভাপতি পদে-১জন, সহ-সভাপতি পদে ২ জন, সেক্রেটারি পদে ৪ জন,ট্রেজারার পদে ২ জন ও ডিরেক্টর পদে ৫ জন সহ ১৪ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছে। উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) ১৬ তম বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: সফিকুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন। তফশিল অনুযায়ী জানা যায়, ২৬/২৭ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ বিক্রয়, ২৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২৯ জানুয়ারি যাচাই-বাছাই, ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ, ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ। ভোট হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার ও ডিরেক্টর এর ৫ পদে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল জানায়, ঘোসণা অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ১২৭৭ জন ভোটার তাদের ভোটা অধিকার প্রয়োগ করবেন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST