রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo ভোটের নিরাপত্তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রস্তুত বিজিবি Logo চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে তিন হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা Logo মুক্তাগাছা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত Logo যশোর সীমান্তে অভিযানে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ ও যশোর জেলায় বিজিবি মোতায়েন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং Logo যশোরের দাইতলা থেকে রুপা ও বিদেশি মদসহ আটক ৪ Logo জনগণের মতামত Logo নির্বাচন সামনে রেখে শার্শায় বিজিবি–পুলিশ–প্রশাসনের যৌথ টহল ও মহড়া
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বায়েজিদে যুবকের কাটা হাত পা উদ্ধার

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ণ

মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ 01724356013 নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকা থেকে এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। দুটি পা ও দুটি হাত উদ্ধার করার বিষয়টি বায়েজিদ থানার ওসি জাহিদুল কবির নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় পশ্চিম শহীদ নগরের রংধনু গলি থেকে পলিথিন মোড়ানো লাশের খণ্ডবিখণ্ড এসব অংশ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫–৩৬ বছর হতে পারে বলে পুলিশ অনুমান করছে। তবে ওই যুবকের দেহের বাকি অংশ রাত দেড়টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উদ্ধার করা যায়নি। পুলিশ জানিয়েছে, যুবকটির দুই হাত ও পায়ের রগ কাটা ছিল। পুলিশের একটি সূত্রে জানা গেছে, ওই যুবকের কাটা হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পুলিশ জানতে পেরেছে ওই যুবকের বাড়ি রাউজানে। তবে হত্যার শিকার যুবকের ছবি পাওয়া গেলেও তার বিস্তারিত পরিচয় তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করেনি। ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধারের মতো চাঞ্চল্যকর ঘটনার পরপরই বায়েজিদ থানার পুলিশ ওসির নেতৃত্বে পুলিশের একাধিক টিম ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশের একটি সূত্র জানায়, হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ডে ওই যুবকের পরিচয় পাওয়ার পর পুলিশের একটি টিম রাউজান ওই যুবকের গ্রামের বাড়িতে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য গেছেন। অপরদিকে পুলিশের আরও কয়েকটি টিম নগরীর সম্ভাব্য স্থানে ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান শুরু করে। রাত পৌনে ১টায় বায়েজিদ থানার ডিউটি অফিসার জানান, ওসির নেতৃত্বে একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে। দৈনিক জন পদ বাংলাদেশ প্রতিনিধি জানান, রাউজানের এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, ওই যুবকের বাড়ি রাউজানের চিকদাইরে বলা হলেও প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ২০–২৫ বছর আগে জায়গা জমি বিক্রি করে সেখান থেকে অন্যত্র চলে যায় । তদন্তের স্বার্থে ওই যুবকের নাম ঠিকানা বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST