শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

Reporter Name / ১৬৬৪ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩, ৩:০২ পূর্বাহ্ণ

জাকির হোসেন, বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের হুমায়ূন গাজির সইতি ডেইরি এন্ড পোল্ট্রি ফিস প্রজেক্টের পুকুরে শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ হাজার পাঙ্গাস মাছের পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে। এ বিষয়ে ৩১ মে বুধবার প্রজেক্ট ম্যানেজার করিম বাহাদুর বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। সরেজমিনে গেলে করিম বাহাদুর ও স্থানীয় রবিউল জানান প্রায় সপ্তাহ খানেক পূর্বে তাদের গ্রামে পিরোজপুর জেলার নাজিরপুরের গাওখালী গ্রামের মৎস্য হকার(ব্যাবসায়ী) সেলিম পাঙ্গাস মাছের পোনা বিক্রির জন্য তেতলা গ্রামে পশ্চিম তেতলার গাজি বাড়িতে আসেন। এসময় মাছের দাম বেশি চাওয়ায় হকার সেলিম ও প্রজেক্ট ম্যানেজার বাহাদুরের সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে করিম বাহাদুর ও রবিউল ২৯ মে যশোর থেকে ওই মাছের পোনা সেলিম হকারের চাওয়া দামের থেকে অনেক কম মূল্যে ক্রয় করে বানারীপাড়ায় নিয়ে আসেন। ৩১ মে সকালে পুকুর পারে বসবাসরত প্রজেক্টের শ্রমিক কামরুল পুকুরে মাছ মরে ভেষে রয়েছে দেখে বিষয়টি প্রজেক্ট ম্যানেজার বাহাদুরকে অবহিত করেন। পরে পুকুর থেকে মরে ভেষে ওঠা বিভিন্ন প্রজাতির মাছ দেখে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে নিশ্চিত হন প্রজেক্ট ম্যানেজার। এদিকে ৩০ মে সন্ধ্যা রাতে তেতলা গ্রামে ওই মৎস্য হকার সেলিমকে ঘোরাঘুরি করতে দেখা যায় বলে জানিয়েছে রবিউল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST