বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে ইসলামী চক্ষু হাসপাতালের পক্ষ হতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প 

Reporter Name / ১০৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ

 জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি// বরিশালের বানারীপাড়ায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  ১৬ই ডিসেম্বর বানারীপাড়া পৌরসভায় বরিশাল ইসলামী চক্ষু হাসপাতাল আয়োজিত বানারীপাড়ার সর্বস্তরের চক্ষু সমস্যা জনিত রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইসলামী চক্ষু হাসপাতাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ টিম সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত সকল বয়সী চক্ষু, মাথা ব্যথার রোগীদের চিকিৎসা পরামর্শ , চোখের চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ বাবরি পরা, চোখের পাতা ফুলে যাওয়া, চোখে খচখচ করার চিকিৎসার পাশাপাশি চোখে ছানি পড়া, পানি পরা, চোখের মাংস বৃদ্ধি পাওয়া ও চোখের টিউমার সহ সকল রোগীদেরকে যাচাই করে অপারেশনের ব্যবস্থা করা হয়। দূর দুরান্ত থেকে চোখের সমস্যা সংক্রান্ত অনেক রোগীরা ইসলামী  চক্ষু হাসপাতালের পক্ষ হতে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসে। এ বিষয়ে উপস্থিত থাকা বেশ কয়েকজন রোগীরা বলেন আমরা স্বল্প খরচে ভালো চিকিৎসা পাচ্ছি। এখানে ডাক্তারসহ স্টফরা সুন্দর ও সাবলীল ভাষায় রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বন্দোবস্ত করেন। ফ্রী ক্যাম্পিং এর দায়িত্বে থাকা ডাক্তার ও স্টাফরা বলেন আমরা এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছি। সুলভ মূল্যে ওষুধ ও চশমা দিয়ে থাকি। তারা আরো বলেন মাত্র ৪২০০ টাকায় সানি ও নেত্রনালী এবং আমেরিকান লেন্স দিয়ে  ৮২০০ টাকায় অপারেশন করা হয়। বরিশাল ইসলামী চক্ষু হাসপাতালের বিশেষত্ব হল অভিজ্ঞ ডাক্তার দিয়ে জাপানি কম্পিউটার ও স্লিটল্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে চোখের যাবতীয় চিকিৎসা ও চশমার পাওয়ার দেয়া হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST