শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই Logo গাড়ি সরানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগীদের; দাড়ি ছেঁড়ার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক Logo বাংলাদেশ প্রেসক্লাব , নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন

Reporter Name / ১১৬৯ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:২৪ পূর্বাহ্ণ

 সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী থেকে- আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় র‌্যালিটি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধারা। ১৯৭১’এ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST