রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo ভোটের নিরাপত্তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রস্তুত বিজিবি Logo চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে তিন হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা Logo মুক্তাগাছা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত Logo যশোর সীমান্তে অভিযানে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ ও যশোর জেলায় বিজিবি মোতায়েন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং Logo যশোরের দাইতলা থেকে রুপা ও বিদেশি মদসহ আটক ৪ Logo জনগণের মতামত Logo নির্বাচন সামনে রেখে শার্শায় বিজিবি–পুলিশ–প্রশাসনের যৌথ টহল ও মহড়া
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পরিবর্তন আসছে পাকিস্তান দলে, জ্বরে ভুগছেন দুই সদস্য

Reporter Name / ২৩৭৫ Time View
Update : বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ৫:৫২ অপরাহ্ণ

সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা পাকিস্তান দলে হানা দিয়েছে ভাইরাস জ্বর। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে জ্বরে ভুগছেন দলের অন্যতম দুই সদস্য শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান।

 

 

 

বুধবার রাতে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে দলের সবাই আসলেও ছিলেন না মালিক ও রিজওয়ান। এসময় পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস জানান দুই জনের জ্বরে আক্রান্ত হবার বিষয়টি।

 

 

ইব্রাহিম বলেন, ‘মালিক-রিজওয়ান জ্বরে আক্রান্ত। তবে তাদের করোনা নেগেটিভ এসেছে। এই মুহুর্তে তারা চিকিৎসকের পর্যবেক্ষনে আছেন। কাল ১১টায় তাদের আবারও পরীক্ষা করা হবে। আশা করছি ওরা সুস্থ হয়ে উঠবে এবং তাদের জন্য টিম ম্যানেজম্যান্ট শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে।’

 

 

 

এদিকে সুপার টুয়েলভ পর্বের পাঁচটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলা পাকিস্তান দলে তাই স্বাভবিক ভাবেই পরিবর্তন আনতে হচ্ছে। বলা হচ্ছে ওপেনার রিজওয়ানের বদলে সরফরাজ আহমেদ ও হায়দার আলী আসতে পারেন মালিকের বদলে।

 

 

 

এদিকে দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলনে নেমেছে পাকিস্তান। তার আগে দুপুরে এই মাঠেই অনুশীলন করে গেছে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

 

 

 

সেমি ফাইনালে নামার আগে দুই দলের ২৩ বারের দেখায় অবশ্য পাকিস্তান এগিয়ে। ১৩ ম্যাচে পকিস্তান আর ৯ ম্যাচ জিতেছিল অজিরা।

 

এরমধ্যে গত ৬টি বিশ্বকাপে ছয়বারের দেখায় অবশ্য দুই দলই জিতেছে ৩টি করে ম্যাচ।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST