শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি ; নেত্রকোনা জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হক সোমবার (৮ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় জেলার শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ায় সনাতনী সমাজ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। বিএনপি জনগনের রায়ে ক্ষমতায় গেলে সনাতনী সমাজের স্বাধীনতা নিশ্চিত করা এবং সনাতনী সমাজের যথাযথ মর্যাদা ও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নেত্রকোনার তেমন কোন উন্নয়ন হয়নি। অন্যান্য জেলার চেয়ে নেত্রকোনা জেলা অনেক পিছিয়ে রয়েছে। মতবিনিময় সভায় তিনি তার আসন সহ জেলার ৫টি আসনে বিএনপির প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে তার জন্য সনাতনী সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশা ও সর্ব সাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। মত বিনিময় প্রারম্ভে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত,বজলুর রহমান পাঠান,জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি,জেলা কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু সত্যেন্দ্র পাল, জেলা কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, বাবু প্রহ্লাদ বণিক, মানিক তালুকদার,মানিক সাহা গোবিন্দ সাহা প্রমূখ।