রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নান্দাইল থানার গনধর্ষন মামলার ধর্ষককে ত্রিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪

Reporter Name / ২৯২ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়নমনসিংহ জেলার নান্দাইল থানার গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ মামলার ধর্ষক শামীম রাইহান(২৮) ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার করা হয়। উক্ত মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম(৩৭) এর স্বামী ঘটনার ০১ বছর পূর্বে অসুস্থজানিত কারনে মৃত্যূ বরণ করেন। তার দশ বছরের ছেলে সন্তান রয়েছে। তিনি গাজীপুর মাওনা এলাকায় গার্মেন্টস এ চাকুরি করেন। সেই সুবাদে এজাহার নামীয় ০১ নং ধর্ষক মোঃ এনামুল সরদার(৪০), জেলা-ময়মনসিংহের সাথে পরিচয় হয়। উক্ত ০১ নং ধর্ষক ভিকটিমের নিকট থেকে ১১,০০০/-টাকা ধার নেন এবং টাকা ফেরত দিবে বলে বাড়িতে যেতে বলেন। ভিকটিম ০১ নং ধর্ষকের কথামতো গত ২৫ নভেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ২২:০৫ ঘটিকায় ০১ নং ধর্ষকের বাড়ির নিকট পৌঁছায়। ০১নং ধর্ষক সেই সময়ে ০৩ নং ধর্ষককে তার অটোরিক্সাসহ ভিকটিমের নিকট পাঠায় এবং ০১নং ধর্ষকের কথামতো পাঠানো অটোরিক্সায় যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা এজাহার নামীয় সহ অজ্ঞাতনামা ধর্ষকরা কৌশলে ভিকটিমকে কলাবাগানে নিয়ে যায় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক দলগতভাবে ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে ধর্ষকরা পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের নিকট থাকা নগদ ৩,০০০/-টাকা এবং ব্যবহৃত এন্ড্রোয়েড মোবাইল ফোন চুরি করে নেয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ধর্ষকদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় গণধর্ষণ মামলা করেন। যার মামলা নং-২০, তারিখ-২৬ নভেম্বর ২০২৫খ্রিঃ, থারা-২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) তৎসহ ৩৭৯ পেনাল কোড। উক্ত মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়। এরই প্রেক্ষিতে,ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত ধর্ষক শামীম রাইহান(২৮) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়েআজ ৩০ নভেম্বর রবিবার ২০২৫খ্রিঃ রাত আনুমানিক ০০:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাজিরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দলগতভাবে ধর্ষণ মামলার ধর্ষক শামীম রাইহান(২৮), জেলা-ময়মনসিংকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST