মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় অবৈধ বালু তোলায় ২ জনের জেল Logo নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের যথাযোগ্য মর্যাদায় একুশ পালন Logo রোজার প্রথম দিন চট্টগ্রামের বাজার ‘গরম’ Logo চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন Logo মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ Logo ঘুষের টেবিলে বন্দি অভয়নগর ভূমি অফিস Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নাটোরে ‘ধর্ষণ’ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন এক বয়ষ্ক

Reporter Name / ২১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৩:০০ পূর্বাহ্ণ

 এস এম সুমন বিশেষ প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে ‘ধর্ষণ’ থেকে বাঁচতে চাঁদ মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক বিধবা নারী। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদ প্রতাবপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাহাবুল ইসলাম বলেন, চাঁদ মোহাম্মদ ও ওই বিধবা নারী প্রতিবেশী। সোমবার রাতে তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ওই নারীর বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে চাঁদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চাঁদ মোহাম্মদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিধবা নারী বলেন, ‘আমার স্বামী মারা গেছেন দুই বছর হলো। আমার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে ও মেয়েকে বিয়ে দিয়েছি। তারা সবাই ঢাকায় থাকে। অনেক আগে থেকে চাঁদ আমাকে বিরক্ত করত। আমি স্থানীয়দের অনেকবার বলেছি। সোমবার রাতে আমি প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে বের হলে ওৎ পেতে থাকা চাঁদ আমাকে ধরে ধর্ষণের চেষ্টা করে। আমি বাধা দিলে আমাকে মারপিট করে। গলায় কামড়িয়ে এবং টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। আমি কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে বটি দিয়ে তার লিঙ্গ কেটে দিয়েছি।’ হাসপাতাল থেকে আহত চাঁদ মোহাম্মদ বলেন, ‘আমাকে ফোনে সে ডেকে নিয়ে যায়। আমি বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাপটে ধরে আমার লিঙ্গ কেটে দেয়। পরে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে।’ বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST