মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নববর্ষে বিএমএসএফ’র আয়োজনে থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করলেন ওসি শাহ কামাল আকন্দ

Reporter Name / ২৭৭১ Time View
Update : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৯:৩২ পূর্বাহ্ণ

শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ ”গাছই জীবন, তাতেই ভূবন, তাই করো সবে বৃক্ষরোপণ। তারে মারিলে মরবো মোরা, সৃষ্টি হারাবে বেলা, সকল দেশে সর্ব মানব বৃক্ষরোপণেমারবো দানব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৃক্ষ রোপণের চেতনা বুকে লালন করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ও বিএমএসএফ সাংবাদিক নেতৃবৃন্দরা বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে বর্ষবরণ পালন করেন। বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪২৯ কে স্মরণীয় করে রাখতে কোতোয়ালি মডেল থানা চত্বরের চারদিকে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করেন তিনি। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সহ-সভাপতি দৈনিক বসুন্ধরা পত্রিকার চীফ রিপোর্টার সাংবাদিক সাইদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ও দুর্জয় বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শিবলী সাদিক খান, সহ-সম্পাদক দৈনিক পয়গাম ওয়াহিদুজ্জামান আরজু, দৈনিক শ্বাশত বাংলা পত্রিকার সম্পাদক আজগর হোসেন রবিন, ৭৫ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল , দৈনিক জনতার কন্ঠস্বর পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেন পাশা, দৈনিক স্বাধীন সংবাদ এর ব্যুরো প্রধান দীপক চন্দ্র দে , বাংলাদেশ সমাচার পত্রিকার এ জি জাফর, আব্দুল হাকিম ও মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST