শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সদস্যবৃন্দ

Reporter Name / ১১৩৪ Time View
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ

 শামীম তালুকদার,নেত্রকোণা নেত্রকোণার মদনে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আলম খাঁন চৌধুরী আজাদকে ৩১মে, শুক্রবার বিকাল ৪ টায় ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম খাঁন চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক এ এম শফিকুল ইসলামসহ বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সদস্যবৃন্দ। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন, “আমি মদন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে তাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে বিজয়ী করেছেন। আমি চেষ্টা করবো মদন উপজেলার প্রতিটি মানুষের সুখে-দু:খে পাশে থেকে কাজ করার জন্য ।” উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম বলেন, উপজেলা বাসী একজন যোগ্য অভিভাবক হিসেবে ভোটের মাধ্যমে বিজয়ী করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন, আমরা আশা করি উপজেলার প্রতিটি মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার দায়িত্ব পালন করে যাবেন। গত ২৯ মে,বুধবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইফতেখারুল আলম খাঁন চৌধুরী আজাদ ঘোড়া প্রতীক নিয়ে ১৮৬৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০২৬৯ ভোট। নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বহিস্কৃত জেলা ছাত্রদল সদস্য এম এ সোহাগ মাইক প্রতীক নিয়ে ৩২৫৪১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বহিস্কৃত মদন পৌর কৃষক দলের নেতা শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮০৩১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীক নিয়ে ২১৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসনা চৌধুরী পেয়েছেন ১৩৩১০ভোট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST