* ধুনটে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ ইং – * উদ্যোগে: কে এম মাহবুবার রহমান হারেজ সাহেব
Reporter Name
/ ৪৮৮
Time View
Update :
বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
Share
ধুনট ( বগুড়া) প্রতিনিধি সাংবাদিক সৌরভ হোসেন উদ্যোক্তা: কে এম মাহবুবার রহমান হারেজ সাহেব সদস্য – বিএনপি জাতীয় কমিটি | উপদেষ্টা – বগুড়া জেলা বিএনপি সাবেক চেয়ারম্যান – শেরপুর উপজেলা | সাবেক পরিচালক – শিল্প ব্যাংক 2৮ জুলাই ২০২৫ তারিখে বগুড়া, ধুনট উপজেলার বিভিন্ন স্থানে সফলভাবে সম্পন্ন হলো এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন সমাজসেবক ও পরিবেশপ্রেমী কে এম মাহবুবার রহমান হারেজ সাহেব। কর্মসূচির আওতায় ধুনটের বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ। উদ্যোক্তা বলেন, “প্রতিটি গাছ মানে একটি জীবন, একটি শ্বাস। পরিবেশ রক্ষায় আজই আমাদের এগিয়ে আসতে হবে।” এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, বরং একটি সচেতনতার বার্তা—সবুজে ভরা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়। সবুজ হোক ধুনট, সবুজ হোক বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।