বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (২০২৫) অনুষ্ঠিত

Reporter Name / ১০২৬ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় দত্ত উচ্চ বিদ্যালয় ক্রীড়া উপ-কমিটি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তারের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য নাজমূশ শাহাদাৎ নাজু, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মো. হাদিস মিয়া সহ আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। পরে মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লাফ, মোরগের লড়াই, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয় লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST