সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

তালায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

Reporter Name / ২৩৭২ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৪:৫৮ পূর্বাহ্ণ

 সাইদুর রহমান আকাশ :: সাতক্ষীরা তালায় বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক রাসেল বাদশা (২২) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৬)। শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল থেকে তালা উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক প্রেমিক রাসেল বাদশা বাড়ীতে এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। সেই সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেও ব্যার্থ হয়েছে। প্রেমিকা বলেন, প্রায় এক বছর আগে থেকেই রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার দুই মাসের সন্তান আমার গর্ভে । আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বিয়ে করছে না । আমার দাবি বিয়ের বিষয়টির সুরাহা করতে হবে। তা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। এ বিষয়ে ইউপি সদস্য মইনুল ইসলাম জানান,আপনার যেটা খুশি সেটি লেখেন। তাহাতে আমার কিছু যায় আসে না। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST